ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বৃষ্টি হতে পারে আগামী তিনদিনে

শীতের তীব্রতা বাড়ছে। আগামী তিন দিনে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


পূর্বাভাসে আরও বলা হয় জানা, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও এর আশপাশের এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।


রবিবার (২৬ ডিসেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় সেখানে শীতের তীব্রতা বেড়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫, ময়মনসিংহে ১২ দশমিক ৭, চট্টগ্রামে ১৫ দশমিক ৫, সিলেটে ১৩ দশমিক ৭, রাজশাহী ১২, রংপুরে ১৩, খুলনায় ১৪ দশমিক ৫ এবং বরিশালে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।


এ দিকে, সোমবার সকাল থেকে ঢাকায় উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page

↑